লক্ষ্মীপুর থেকে ডানিডা জেলা হিসাব রক্ষণ কর্মকর্তার মোটর সাইকেল চুরি!

লক্ষ্মীপুর : লক্ষ্ম্ীপুরে আর এফএল ডিসি �ডানিডার জেলা হিসাব রক্ষণ
কর্মকর্তার রোববার দুপুরে মোটর সাইকেল চুরি করে নিয়ে গেছে চোরের দল ।
জেলার ডিবি রোডের ল-হাউজ আর এফএল ডিসি ডানিডা অফিস এর নিছ থেকে এই চুরির
ঘটনা ঘটে। জানা যায়, ঐ দীর্ঘদিন ধরে এ জেলায় ডানিডার হিসাব রক্ষণ
কর্মকতা মো: নাজমূল ইসলাম প্রতিদনকার মত দিনে কর্মস্থল থেকে আসে তাদের
অফিসের নিচতলায় একটি মোটর সাইকেল রেখে অফিসে উঠেন। পরে তিনি আবার
কর্মস্থলে থেকে অন্যত্র ফেরার প্রাক্কালে দেখেন মোটর সাইকেলটি নেই।
চুরেরদল দিনের বেলায় মোটর সাইকেল এর লক ভেঙ্গে নোয়া-মেট্টো হ-১১-২৪৫০
লাল রংয়ের (হিরো স্পান্ডাল প্লাস), একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়।
যার আনুমানিক বাজার মুল্য দেড় লক্ষ টাকা। এ ব্যাপারে রোববার লক্ষ্মীপুর
সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।যার নং ৫২৮ তারিখ ;১/৪/২০১২ ইং