যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ১৪ দলের মানববন্ধন রেটিং :

লক্ষ্মীপুর :যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত-বিএনপির অপরাজনীতি বন্ধের দাবিতে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করে ১৪ দল। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে।লক্ষ্মীপুর  প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এম আলাউদ্দিন, আ ন ম ফজলুল করিম, মিজানুর রহিম, রুহুল আমীন মাস্টার, শাহজাহান কন্ট্রাক্টর, ওমর হোসেন ভুলু, হিজবুল বাহার রানা, মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক মাস্টার, নুরুজ্জামান মাস্টার, নুরুল আমিন মাস্টার প্রমুখ।, মোঃ নিজাম উদ্দিন, ইসমাইল হোসেন খোকন, নুরনবী চৌধুরী, নুরউদ্দিন চৌধুরী, আবুল কাসেম চৌধুরী, সৈয়দ আহমদ পাটোয়ারী, মনিরুজ্জামান পাটোয়ারী প্রমুখ।