রায়পুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দিগন্ত টেইলার্সের কর্মচারী মোঃ জাহাঙ্গীর (১৪)কে (১০ মার্চ ) শনিবার রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার খবর পাওয়া গেছে। দুর্বৃত্তরা পথের মধ্যে জাহাঙ্গীরকে হত্যা করে তার লাশ রায়পুর উপজেলার নিকটবর্তী ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া গ্রামে তার নিজ বাড়ির আঙ্গিনায় রেখে আসেন এমন ধারনা করেছেন জাহাঙ্গীরে মা রানী বেগম ও বাবা আবুল হাশেমের । জানাযায়, প্রতিদিনের মত জাহাঙ্গির নিকটবর্তী বাড়ি হতে রায়পুর উপজেলার পৌর শহরে অবস্থিত দিগন্ত টেইলার্সে শনিবার কাজে যোগদান করে। কাজ শেষে দিগন্ত টেইলার্সের মালিক আবদুর রহিম তার পাওনা বুঝিয়ে দিয়ে তাকে বাড়িতে পাঠায়। পরে রাতেই তার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার লাশ বাড়িতে পোঁছে দেয়। ফরিদগঞ্জ থানা পুলিশ এস.আই ওমর ফারুক জানান, দুর্বৃত্তদের হাতে নিহত জাহাঙ্গীরের লাশটি বরিবার সকালে তার বাড়ি থেকে নিয়ে এসে একটি মামলা রুজু করা হয় । পরে ময়ানাতদন্তের জন্য চাঁদপুর মর্গে জাহাঙ্গীরের লাশ প্রেরণ করেন।নিহত জাহাঙ্গীরে মা ছেলেকে নির্দোষ দাবি করে কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, প্রতিদিনের মত জাহাঙ্গীর পেটের তাড়নায় টাকা রোজগারের উদ্দেশ্যে কাজে যোগদান করে। তার সহপাঠীরা রাতে ফেরার পথেই মেরে ফেলেছে এ অভিযোগ করেন।
রায়পুর পৌর শহরে অবস্থিত দিগন্ত টেইলার্সের মালিক আবদুর রহিম জানান, কর্মচারী হিসাবে দিগন্ত টেইলার্সে অল্পদিনের মধ্যে জাহাঙ্গীরের কর্মের সুনাম ছড়িয়ে পড়ে। শনিবার রাতে জাহাঙ্গীর কাজ শেষে তার পাওনা বুঝে নিয়ে বাড়ি ফিরে। জাহাঙ্গীর দুর্বৃত্তরা হাতে নিহত খবর শুনতে পান বলে তিনি জানান ।
রায়পুর থানার ওসি (অফিসার ইনচার্জ ) আবুল কাশেম চৌধুরী সাংবাদিকদের বলেন, দুর্বৃত্তদের হাতে জাহাঙ্গীরে মৃত্যুার খবর তিনি শুনতে পান। তবে দুর্বৃত্তরা কোন স্থানে জাহাঙ্গীরকে হত্যা করে তা তদন্তের স্বার্থে এ মুহুর্তে বলতে পারছেনা বলে জানান। তবে এ ঘটনাটি দুঃখজনক ।
