রায়পুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত


undefinedলক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অন্যন্য বছরের ন্যায় এবারও সর্বস্তরের নারীদের অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস(৮মার্চ) বৃহস্পতিবার পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন এন,জি,ওসহ অন্যন্য সংগঠন দিবসটির তৎপর্য তুলে ধরতে বিভিন্ন কর্মসূচী পালন করে। জানা যায়, আন্তর্জাতিক নারী দিবস উদযানের অংশ হিসেবে সমাজভিত্তিক সংগঠন রুপালী উন্নয়ন কেন্দ্র (রাক্), কেরোয়া সমাজ উন্নয়ন সংস্থা, চরবংশী সমাজ উন্নয়ন সংস্থা ও সোনাপুর সমাজ উন্নয়ন সংস্থা পৃথক পৃথকভাবে র‌্যালী, আলোচনা সভা পালন করে। তারা কৃষক মাঠ স্কুলের সদস্য সহ ক্ষতিগ্রস্ত নারীদের আইনগত সহয়তাসহ পুরষ্কার প্রদান করে। কর্মসূচিটি বাস্তবায়নের জন্য আর্থিক ভাবে সহয়তা করেন আরএফএল ডিসি-ডানিডা ও বিটা নামের স্থানীয় এনজিও।   এ দিকে নারীদের মাঝে রুপালী উন্নয়ন কেন্দ্র (রাক্) পুরস্কার পদক অর্জন করেন ফেরদৌসী বেগম, সন্ধ্যা রাণীসহ স্থানীয় কয়েকজন।