রায়পুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরমোহনা গ্রামের ১৫ বছরের এক কিশোরী গণধর্ষনের শিকারহয়েছে।জানাযায়, মঙ্গলবার সন্ধ্যায় কিশোরী বাড়ির পার্শ্বের দোকানে গেলে একই এলাকার সালেহ আহম্মদের পুত্র সবুজ (২২), আব্দুল লতিফের পুত্র সবুজ (২০) দেলু মিয়ার পুত্র আব্দুর রহিম (৩০) হোসেন আহম্মদের বখাটে পুত্র রিপণ (২১) মিলে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী আমির হোসেনের সুপারী বাগানে নিয়ে গণধর্ষন করে ফেলে রেখে যায়। ওই সময় কিশোরীর আত্মীয়স্বজন তার খোঁজ করলে পার্শ্ববর্তী বাগানে দেখতে পায়।পরে অঙ্গান অবস্থায় উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্�েক্য এ ভর্তি করেন । এঘটনায় কিশোরীর পিতা শাহ আহম্মেদ বাদী হয়ে রায়পুর থানায় ধর্ষন আইনে মামলা দায়ের করে। এব্যাপারে রায়পুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম চৌধুরী বলেন, ধর্ষকদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
