রায়পুরের মাদক সম্রাট জহিরের প্রধান সহযোগী গ্রেফতার

undefined   লক্ষীপুর) : লক্ষীপুরের রায়পুর উপজেলায় দীর্ঘ ১০ বছর যাবৎ ইয়াবা, পেন্সিডিল, গাঁজা ব্যবসায়ী মাদক সম্রাট জহিরের প্রধান সহযোগী  মিরাজ(২২) কে শুক্রবার দুপুরে  গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানার এ.এস.আই মোঃ খায়রুল আলম'র নেতৃত্বে পুলিশ রায়পুর পৌর শহরের মুরিহাটা এলাকা থেকে আটক করে। জানা যায়, মিরাজ রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের তোফায়েল আহমেদ এর ছেলে। জহিরের সহযোগী হিসেবে সে রায়পুর উপজেলার সর্বত্র মাদক সরবরাহ করত বলে পুলিশের কাছে স্বীকার করে। গত কয়েক সপ্তাহ আগে রায়পুরের বিশিষ্ট ব্যাবসায়ী লেয়াকত আহমেদ ভূঁইয়া'র ব্যাংক থেকে টাকা উত্তোলন করার পর দিনে-দুপুরে একটি গোপন আস্থানায় বন্দি করে ব্যাবসায়ীর কাছে থাকা ১লক্ষ ২৭ হাজার টাকা এবং ২টি মোবাইল সেট নিয়ে ব্যবসায়ীকে একটি বদ্ধ রুমে বন্দি করে পালিয়ে গেলে পুলিশ ঐ ব্যাবসায়ীকে উদ্ধার করে।পরে রায়পুর থানায় ব্যাবসায়ী বাদী হয়ে তার বিরুদ্ধে একটি ছিনতাইয়ের মামলা দায়ের করে। তার বিরদ্ধে অসংখ্য অভিযোগ ও একাধিক মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত  ব্যবসায়ীর ছিনতাই হওয়া নগদ টাকা ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।এ বিষয়ে রায়পুর থানা অফিসার ইনচার্জ আবুল কাশেম চৌধুরী বাংলা ফটো নিউজকে বলেন, দীর্ঘদিন থেকে ছিনতাইকারী চক্রকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। অবশেষে ছিনতাইকারী চক্রের হোতা ও মাদক সম্রাটের সহযোগীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।