জানা যায়, এক সময়ের নাম করা শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর সরকারী কলেজ আজ শিক্ষক সংকটে হারাতে বসেছে ঐতিহ্য। দীর্ঘ দিন থেকে এ কলেজে শিক্ষক সংকট থাকলেও সমাধানের লক্ষ্যে এগিয়ে আসেনি কর্তৃপক্ষ। শিক্ষক নিয়েগের দাবিদার ছাত্র/ছাত্রী ফিরোজ আলম, রাজীম, রোকেয়া, আনোয়ারা, রেশমা, পপি বলেন, বাবারস গচ্ছিত আয়ে পড়ালেখার জন্য এ কলেজে ভর্তি হই। আশা ছিল ভালো শিক্ষা গ্রহণ করে সমাজকে আলোকিত করব। সে ¯^প্ন দুলিশ্বাত হয়ে যায় কলেজ ব্যবস্থাপনায় কমিটির ব্যার্থতায়। ১৬ জন শিক্ষক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ৮ জন শিক্ষক। আর এ শিক্ষক সংকট উত্তোরণের ব্যবস্থা না নেওয়ায় আমরা আমরা মানববন্ধন সহ সড়ক অবরোধ করতে বাধ্য হই। এ ব্যপারে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার দুলাল চন্দ্র সূত্রধর বলেন তিনি ঘটনাস্থলে গিয়ে ছাত্রছাত্রীদের সমস্যার কথা শুনেন। সমাধানের লক্ষ্যে ছাত্র ছাত্রীদের নিকট থেকে ৩০ মার্চ মধ্যে জেলা প্রশাসক মহোদয় ও স্থানীয় সংসদ সদস্যকে ব্যক্তিগতভাবে অনুরোধ করে শিক্ষক সংকট নিরূপনের চেষ্টা করা হবে।
