রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে দুই বাড়িতে ডাকাতির একদিন পর আবার ও শনিবার দিবাগত রাতে বামনী গ্রামের স্বাস্থ্য কর্মির বাড়িতে ডাকাতি হয়েছে।কয়েক দিনের ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।জানাযায়,শনিবার দিবাগত রাতে (১৭ মার্চ রাতে) উপজেলার বামনী খায়ের হাট গ্রামের বোরহান উদ্দিন চৌধুরীর ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ডাকাত দল। পরে অস্ত্রের মুখে পরিবারেরর লোকজন কে জিম্মি^ করে ওই ঘরে রক্ষিত প্রায় ৯০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্নলঙ্কার , ৩ টি মোবাইল সেট সহ দামি ইলেটনিক্্র সামগ্রী ডাকাত দল লুটে নেয়। ডাকাতি শেষে ডাকাতরা ওই পরিবারের সদস্যদের বেধেঁ মুখে ব্লাকটেপ দিয়ে মুখ আটকে দিয়ে পালিয়ে যায়।এলাকাবাসি রোববার সকালে স্বাস্থ্য কর্মী বোরহান উদ্দিন চৌধুরীরর পরিবারের লোকজন কে ঘরে বাধাঁ অবস্থ্য়া উদ্ধার করে পুলিশ কে খবর দেয়।রায়পুর থানা পুলিশ (ওসি তদন্ত) নাসিরুল ইসলাম মজুমন্দার ঘটনাস্থল পরিদর্শন করেন। খতিগ্রস্ত পরিবারকে তিনি মামলাকরার মরামর্শ দেন বলে জানাযায়।স্বাস্থ্য কর্মী বোরহান উদ্দিন ও এলাকাবাসী জানায়, এ ডাকাতির পিছনে গ্রামপুলিশ তৌহির আহামেদ এর সহযোগিতা রয়েছে।ঘটনার পর পরই গ্রাম পুলিশ তৌহির লাপাত্তা রয়েছে।
যোগাযোগ করা হলে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি )আবুল কাশেম চৌধুরি বলেন ,সপ্তাহের ব্যবধানে কয়েকটি ডাকাতির ঘটনা দু:খজনক।ডাকাতদের কে রায়পুর থেকে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।
উল্লেখ্য যে,সপ্তাহের ব্যবধানে গত বুধবার (১৪ মার্চ ) উপজেলার কেরোয়া গ্রামে একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই এলাকার আলী আকবর ও মাওলানা রুহুল আমিন ঘরে হানা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ১৮ ভরি স¦র্নলঙ্কার ,৮টি মোবাইল সেট সহ নগদ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়।
