রায়পুরে একই রাতে পল্লীর দু বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি

রায়পুর প্রতিনিধি  : রায়পুর উপজেলার  দক্ষিন কেরোয়া গ্রামের ওলিউল্যা মিজি ও মানছুর পাটোয়ারী বাড়ীতে বুধবার গভীর রাতে পৃথক পৃথক দুটি দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হওয়ার খবর পাওয়া গেছে।জানাযায়,সশস্ত্র ডাকাত দল উপজেলার দক্ষিন কেরোয়া গ্রামের দু বাড়ীর পৃথক পৃথক ভাবে ডাকাতরা মহরা দিয়ে ওই এলাকার আলী আকবর ও মাওলানা রুহুল আমিনত ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ১৮ ভরি স�র্নালঙ্কার ,৮টি মোবাইল সেট সহ নগদ প্রায় ১০ লক্ষ টাকা লুটে নিয়ে যায়। এ সময় ডাকাতদের বাধাদিতে গিয়ে ৪ জন আহত হয় ।পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেণ।রায়পুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম     কাশেম চৌধুরী জানান ,ডাকাতির ঘটন্স্থাল পরিদর্শন করেছি ।ক্ষতিগ্রস্তদের থান্য়া মামলা  করার পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানায়। ৬নং কেরোয়া ইউপি চেয়ারম্যান মাওলানা নাজমুল হুদা বলেন,এ ইউনিয়নে পর পর একই রাতে দুৃ বাড়িতে ডাকাতির ঘটনা দু:খ্যজনক। তবে  ডাকাতি রোদে আমাদের প্রত্যেকে পুলিশকে সহযোগিতা করে ডাকাতদের নিমূল করতে হবে।