রায়পুরে ৩ মণ জাটকা জব্দ

রায়পুর প্রতিনিধি ঃ  লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে বুধবার (২১ মার্চ)  সকালে গোপন সংবাদের বিত্তিতে পুলিশ জালিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে ৩ মণ জাটকা ইলিশ  জব্দ করেছে।হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুল খালেক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্তে পুলিশ গিয়ে  জালিয়ার এলাকা দিয়ে হাইমচর এলাকা থেকে আশা মাছ পাচারকালে ৫ ট্রেরের মধ্যে রক্ষিত ৩ মন জাটকা আটক করা হয়।তিনি বলেন ও সময় জাটকা মাছ সরবারহকারী মাছ রেখে দৌরে পালিয়ে যাওয়াতে আটক করা সম্বব হয়নি।এ ব্যাপারে রায়পুর উপজেলা অতিরিক্ত দায়িত্বরত মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন ,পুলিশ কর্তৃক জব্দ করা প্রায় ৩ মন জাটকা মাছ এতিম খানা সহ স্থানীয় গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।
 জাটকা নিধন প্রতিরোধে মেঘনা নদীতে দুই মাস (১ মার্চ থেকে ৩০ এপ্রিল) ধরা নিষেধ । চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকা এ নিষেধাজ্ঞার আওতায়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে রায়পুর উপজেলার পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার জেলেরা জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে আচ্ছে।এ কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সুত্রদর এর নেতৃত্তে মেঘনা নদীতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে প্রতিদিন পরিদর্শ করা হচ্ছে হাট বাজার।