রায়পুরে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট

রায়পুর প্রতিনিধি :পৌর শহরের শাহী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চাঁদার
দাবিতে হামলা চালিয়ে ৭০ হাজার টাকা লুট ও সন্ত্রাসীদের হামলায় ২ হোটেল
কর্মচারী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা
যায়, পৌর শহরের প্রধান সড়কে অবস্থিত ওই হোটেলে শনিবার রাতে চিহ্নিত
সন্ত্রাসী ওমর ফারুক এ্যানি, রিয়াদ, রাকিব, ফজলু, হুমায়ুনসহ একদল
সন্ত্রাসী ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। ম্যানেজারের সঙ্গে কথা কাটাকাটির
এক পর্যায়ে হোটেল মালিক ফিরোজ আলমকে ফোন করে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে
তারা। হোটেল মালিক চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তার ওপর হামলা
চালায়। এ সময় ম্যানেজার জাহাঙ্গীর আলম ও কর্মচারী শাহজাহান আহত হন।
ছাত্রলীগ উপজেলা আহ্বায়ক মারুফ বিন জাকারিয়া অভিযুক্তরা ছাত্রলীগের কর্মী
স্বীকার করে বলেন, ছাত্রলীগে কোনো চাঁদাবাজের স্থান নেই। কেউ এ ধরনের
অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আহ্বান জানান
তিনি। রায়পুর থানার ওসি আবুল কাশেম চৌধুরী বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে
চাঁদা দাবির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ছিনতাই : রোববার দুপুরে রায়পুরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে
ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যবসায়ী। তার চিৎকারে আশপাশের লোকজন পুলিশকে
খবর দিলে ঘটনাস্থল থেকে দোকান কর্মচারী মোঃ রাছেলকে উদ্ধার করা হয়।
ফেনসিডিল উদ্ধার : উপজেলায় রোববার রায়পুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫০
বোতল ফেনসিডিল উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা
পালিয়ে যায়।