লক্ষ্মীপুর প্রতিনিধি ,লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন রোববার সমিতি
কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী
সমর্থিত ৬ প্রার্থী জয়লাভ করেন। অন্যদিকে সহ-সাধারণ সম্পাদকসহ ৭টি পদে
বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন।
নির্বাচনে সভাপতি পদে আবদুল মান্নান মুন্সী, সাধারণ সম্পাদক নুরুল হুদা
পাটোয়ারী, সহ-সভাপতি একেএম সিরাজুল ইসলাম, নুরুল আলম, সহ-সাধারণ সম্পাদক
জহিরুল আলম ও হাসান আল মাহমুদ, পাঠাগার সম্পাদক মোঃ মাহতাব উদ্দিন,
সাংস্কৃতিক সম্পাদক আতিক উল্যা জয়ী হন। এ ছাড়া সদস্য পদে বিনা
প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন জসিম উদ্দিন সুমন, খায়ের আলম, নারায়ণ চন্দ্র
মজুমদার, বেলাল উদ্দিন ও হেলাল উদ্দিন। নির্বাচন পরিচালনা করেন একেএম
মাসুদ, শামছুদ্দিন পাটোয়ারী ও হারুন অর রশিদ-১।
লক্ষ্মীপুর আইনজীবী সমিতি মান্নান মুন্সী সভাপতি নুরুল হুদা সম্পাদক
