সরকার পতন আন্দোলনের কোনো বিকল্প নেই: এ্যানী



লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুর, ১০ ফেব্রুয়ারি: বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক  সম্পাদক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, "এ সরকার সম্পুর্নভাবে ব্যর্থ। এ তাবেদার সরকারের পতনের জন্য আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প পথ নেই।আগামী ১৮ ফেব্রুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লক্ষ্মীপুরে আগমন উপলক্ষে শুত্রবার দুপুরে শহরের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।  তিনি ১৮ ফেব্রুয়ারি জনসভাকে সফল করার জন্য উপস্থিত নেতা-কর্মীদেরকে স্ব-স্ব ইউনিটের দায়িত্ব সঠিকভাবে পালন করার নির্দেশ দেন। এর আগে তিনি  নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে খালেদা জিয়ার জনসভাস্থল লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন।এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্চাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য গত ২৯ জানুয়ারি বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে দুই কর্মী নিহতের ঘটনায় খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে বিএনপির নেতা-কর্মীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও প্রানচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।