Home » লক্ষ্মীপুর সদর উপজেলা » লক্ষ্মীপুর, চাঁদপুর ও বরগুনা ৪৮৫ বিএনপি নেতাকর্মীর জামিন
লক্ষ্মীপুর, চাঁদপুর ও বরগুনা ৪৮৫ বিএনপি নেতাকর্মীর জামিন
গত ২৯ জানুয়ারি বিএনপির গণমিছিলে পুলিশের গুলিতে চারজন বিএনপি কর্মী নিহত হওয়ার পরে পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় লক্ষ্মীপুর, চাঁদপুর, বরগুনা কুড়িগ্রাম, ফরিদপুর ও নিলফামারী জেলা বিএনপির ৪৮৫ জন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।আজ বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফআরএম নাজমুল আহসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।জামিন প্রাপ্তরা হলেন লক্ষ্মীপুরের ১৭৭ জন, চাঁদপুরের ৪৯ জন, বরগুনার ১৩৮ জন, কুড়িগ্রামের ৭০জন, ফরিদপুরের ৩৫জন এবং নিলফামারীর ১৬ জন।বিএনপি নেতাকর্মীদের পক্ষে আদালতে জামিন আবেদনের শুনানি করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহম্মেদ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বিষয়ঃ লক্ষ্মীপুর সদর উপজেলা
