রায়পুর প্রতিনিধি ঃ শিক্ষা জীবনের মাধ্যমিক অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে
রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর মার্চ্চেন্টস
একাডেমী ,শামছুন্নাহার ও চর বংশী এস এম আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের ২০১২
সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মঙ্গলবার সকালে সম্পন্ন
হয়েছে।
প্রতিষ্ঠান সমূহে পৃথক ভাবে নিজ স্কুল একাডেমী ভবনে প্রতিষ্ঠানের সকল
শিক্ষার্থী,অবিভাবক,শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে
পরিক্ষার্থীদের বিদায় জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের পরিক্ষা সংক্রান্ত
বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। বিদায় বেলায় প্রতিষ্ঠানগুলোতে গগণ
বিধারী দৃশ্যের সৃষ্টি হয়। অনেক শিক্ষার্থী এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন।
রায়পুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংর্বধনা
