লক্ষ্মীপুরে রেহানা এখন রাসেল!




undefined
লক্ষ্মীপুর প্রতিনিধি \ জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামে এক সন্তানের জননী রেহানা বেগম পুরুষে রূপান্তর হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তিনি এখন তার চুল কেটে অবিকল পুরুষ হয়ে নিজের নাম রাসেল ধারণ করেছেন। তাকে একনজর দেখার জন্য তার বাড়িতে হাজার হাজার মানুষের ঢল।
মা খুকি বেগম জানান, ছয় বছর আগে তার মেয়ে রেহানাকে উপজেলার তোরাবগঞ্জ এলাকার পণ্ডিতবাড়ির ফয়েজ আহমদের ছেলে নাছিরের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের তিন বছর পর তাদের ঘরে একটি পুত্রসন্তানের জন্ম হয়। তার নাম রাখা হয় রায়হান। সন্তান হওয়ার পর থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ছাড়াছাড়ি না হলেও বর্তমানে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। রেহানার মা আরও জানান, ৭-৮ বছর বয়স থেকে রেহানা প্রায় বলত, 'আমি একদিন ছেলে হয়ে যাব।'রেহানা ওরফে রাসেল জানান, 'শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে ঘুমের মধ্যে আমি পুরুষ হয়ে যাই। ওই সময় আমার খুব কষ্ট হয়েছে। এখনও আমার শরীর ব্যথা করছে।'একই গ্রামের আবু বকর সিদ্দিক জানান, 'রেহানা মেয়ে থাকতেও ছেলেদের মতো আচরণ করত।'একই গ্রামের হাজি আলী আকবর বলেন, 'গত কোরবানির ঈদের দু'তিন দিন আগে আমি তাকে বোরকা পরা অবস্থায় দেখি এবং কথাও বলি। তাকে এখন ছেলে হিসেবে দেখে অবাক হয়েছি।'স্থানীয় তোরাবগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সেলিম জানান, ওই ওয়ার্ডের মেম্বার আবদুস শহিদ ঘটনাটি তাকে অবগত করেছেন।কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মীর মোঃ আমিনুল ইসলাম মঞ্জু বলেন, সেক্স ক্রোমজোম ও হরমোনের পরিবর্তনে লিঙ্গ পরিবর্তন হতে পারে। তবে পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।