রায়পুরের তরুণীকে নারায়ণগঞ্জে আটকে রেখে ধর্ষণ

রায়পুর প্রতিনিধি ঃ রায়পুরের এক তরুণীকে নারায়ণগঞ্জে দু'দিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে এ ঘটনায় গতকাল শনিবার জসিম দালাল নামে এক ব্যক্তি ও তার সহযোগীদের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেছেন ওই তরুণীজানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে রায়পুরের মোহাম্মদ আলী ফকিরের ছেলে জসিম দালাল নারায়ণগঞ্জে নিয়ে যায় দু'দিন আটকে রেখে জসিম ও তার সহযোগীরা তাকে ধর্ষণ করে তরুণীর গহনা ও ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় জসিম এলাকার লোকজনের সহায়তায় তিনি বাড়িতে ফিরে আসেন বিষয়টি তার পরিবার চেয়ারম্যান-মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিদের জানায় বিচার না দিয়ে তিনি মামলা করেন ওই তরুণী বলেন, ইজ্জত ও টাকা-পয়সা কেড়ে নিয়ে জসিম এবং তার লোকজন তাকে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জাকির হোসেন এ ব্যাপারে বলেন, বিবাদীদের থানায় আসতে বলা হয়েছে