লক্ষ্মীপুর সংবাদদাতাল ঃ লক্ষ্মীপুর সদর থানার পুলিশ মঙ্গলবার
তেওয়ারীগঞ্জ ইউনিয়নের শহর কসবা গ্রামের গৃহবধূ সেলিনা আক্তারের লাশ
উদ্ধার করেছে। যৌতুকের দাবিতে স্বামী নেছার আহম্মদ তাকে শ্বাসরোধে হত্যা
করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর
হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।লক্ষ্মীপুর সদর থানার এসআই সোহাগ জানান,
সুরতহাল রিপোর্টে লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হত্যা, না
আত্মহত্যা তা বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত করা
যাবে। ওসি মোঃ গোলাম ছরোয়ার জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
লক্ষ্মীপুরে গৃহবধূর লাশ উদ্ধার
