রায়পুরে ডায়রিয়ায় মৃত্যু- ২, আহত ১০

মঞ্জুরুল ইসলাম সুমনঃ লক্ষ্মীপুরের  রায়পুর উপজেলার চরাঞ্চলে ডায়রিয়ার প্রার্দুভাব বৃদ্ধিপেয়েছে। গত দু দিনের ব্যবধানে ডায়রিয়ায় দু জনের মৃত্যু সহ আক্রান্ত হয়েছেন ১০ জন । মৃত্যু সহ আক্রান্তরা উত্তর চরবংশী  ইউনিয়নের ১ নং ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা ।
জানাগেছে, ১২ডিসেম্বর হতে মঙ্গলবার পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এ দু দিনে একটি ইউনিয়নের একটি ওয়ার্ড থেকেই হাসপাতালে নেয়ার পথে আমির খাঁ স্ত্রী মরিয়ম বেগম (৫৫) সহ জালিয়ার চর গ্রামের কুলছুমা (১)মৃত্যু হয়। চরবংশী গ্রামের ডায়রিয়ায়আক্রাšজাহুবেগম(৬০),সিরাজখাঁ(৫৫)ছুমাইয়া(১),ইফ্ফাতওয়ারিছাইমি(১০মাস),ছমিরণ(৫০),সুফিয়ান(৩২),তাজু(৩৫),হাজেরা (৪৫) বেলাতন নেছা(৪৫) কে মতলব ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আক্রান্ত পরিবার সহ মতলব হাসপাতাল সূত্রে নিচ্ছিত হওয়া গেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রায়পুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:সালাউদ্দিন শরিফ বলেন, চরাঞ্চলে ডায়রিয়ার প্রার্দুভাব বিষয় টি আমি দেরিতে শুনতে পাই ।তবে আমার টিম ওই এলাকায় ডায়রিয়া প্রতিরোধ ব্যবস্থা নিচেছন।