রায়পুরে লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদী থেকে বুধবার সন্ধ্যা ৭টার দিকে মানিক (২৬) নামে এক জেলের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।মানিক ২নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের নাইয়াপাড়া এলাকার মৃত মোস্তফা হাওলাদারের ছেলে।
রায়পুর খাসেরহাট মৎস্য সমবায় সমিতির সভাপতি মোস্তফা বেপারী জানান, নৌকা নিয়ে মঙ্গলবার রাতে মানিক তার ছোট ভাই মনিরকে (১০) নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। ভোররাতে নদীর মধ্যে মালবাহী একটি স্টিমারের সঙ্গে ধাক্কা খেয়ে মানিক নদীতে পড়ে যায়। অনেক খোঁজখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে সন্ধ্যায় লোকজন তার লাশ নদীতে ভেসে উঠতে দেখে তা উদ্ধার করে।