রায়পুর(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ওজনে কম দেওয়ার অভিযোগে দুই ফিলিং স্টেশনে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রায়পুর শহরের বাসস্ট্যান্ড এলাকার মের্সাস মতিন ট্রের্ডাস ও উপজেলার বাসাবাড়ি এলাকার রওশনারা ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তাদের ২০ হাজার টাকা জরিমানা করেন।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দুলাল চন্দ্র সূত্রধর এ রায় দেন।
রায়পুরে দুই ফিলিং স্টেশনে জরিমানা
