১৩ বছরের ছাত্রী ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

রায়পুর সংবাদদাতা: উপজেলার চরবংশীতে ১৩ বছরের স্কুলপড়ূয়া ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। সোমবার সকালে খাসেরহাট বাজারের একটি পরিত্যক্ত ঘরে ধর্ষণের ঘটনা ঘটে। এ ব্যাপারে রায়পুর থানায় মামলা হয়। পুলিশ আবদুল হক মাঝির ছেলে ধর্ষক শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে।মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চরবংশী জয়নালীয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে শহীদুল ধর্ষণ করে।এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শহিদুলকে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে হাজির করে। চেয়ারম্যান আলতাফ হোসেন মাস্টার শহিদুলকে থানায় সোপর্দ করেন। পরে থানায় হাজির হয়ে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন।