রায়পুরে ২ যুবকের কারাদণ্ড

রায়পুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ক্যাম্পেরহাটের চরআবাবিল এসসি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের যাতায়াতের সময় উত্ত্যক্ত করার দায়ে মঙ্গলবার রাতে দুই যুবককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দুলাল চন্দ্র সূত্রধর এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো একই উপজেলার কাজিরচর গ্রামের মুনছুর আহাম্মেদের ছেলে সোহেল হোসেন ও টাকুয়ারচর গ্রামের মকবুল আহাম্মেদের ছেলে জাকির হোসেন।হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল খালেক জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েক যুবক ওই বিদ্যালয়ে যাতায়াতের সময় ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল।

রেটিং দিন :