রায়পুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

রায়পুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে (২৩ নভেম্বর)বুধবার মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি জাহাঙ্গীর (৩৫) জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।জাহাঙ্গীর পৌরসভার দক্ষিণ দেনায়েতপুর গ্রামের মৃত হোসেনের ছেলে। জাহাঙ্গীর ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।রায়পুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুর রহিম জানান, জাহাঙ্গীর চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় পলাতক ছিল গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুন্সি বাড়ির বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।