লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরের প্রথম প্রাইভেট মাধ্যমিক বিদ্যালয় ন্যাশনাল আইডিয়াল স্কুলের ৮ম শ্রেণির সমাপনী পরীক্ষায়(জে এস সি) অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মিলাদ ও বিদায় অনুষ্ঠান গতকাল নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, অভিভাবক বৃন্দ। এসময় প্রথম বারের মত লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের জে এস সি পরীক্ষায় অংশগ্রহণকারী ২৩ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এ সময় সকলের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
