রায়পুর সংবাদদাতা : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ঝাকঝমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ শুক্রবার (১১ নভেম্বর) সকালে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। রায়পুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ কামরুল হাসান রাছেল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘প্রজন্ম ৭১’র সংগঠক মামুনুর রশিদ মামুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহ্বায়ক মোঃ শামছুল ইসলাম বাবুল, উপজেলা যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, বায়েজিদ ভূঁইয়া, সদস্য আনোয়ার হোসেন গাজী, স্বপন পাঠান; পৌর যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, জাকির হোসেন, সদস্য এনায়েত হোসেন শান্ত, পৌর ছাত্রলীগ নেতা সৌরভ হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কেটে নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়। এছাড়ও একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
