চাঁদা না দেয়ায় দোকান গুটিয়ে দিয়েছে সন্ত্রাসীরা

আরএনএন ডেস্ক: দাবীকৃত চাঁদা না দেয়ার জের সন্ত্রাসীরা গুটিয়ে দিয়েছে দোকানঘর। মঙ্গলবার (৮ নভেম্বর)  রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাবুরহাট বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্ত্রাসীদের দাবীকৃত দোকান নির্মাণ বাবদ ৩ ল টাকা চাঁদা না দেওয়ায় উক্ত ঘটনা ঘটে বলে জানা যায়। বাবুর বাজারের উপর দোকানের মালিক সেতারা বেগম তার প্যান অনুযায়ী ১০ শতাংশের এক খন্ড জমিতে পাকা দোকান নির্মাণ করছিলেন। এলাকার প্রভাবশালী ও রাজনৈতিক পরিচয় দিয়ে একই এলাকার শামছুল ইসলাম পাটওয়ারী ও তার ছেলে মানিক ও মুক্তার তার নিকট দোকান নির্মাণ বাবদ ৩ ল টাকা চাঁদা দাবী করে বলে অভিযোগে জানান। দাবীকৃত টাকা না দেওয়ায় সন্ত্রাসীরা প্তি হয়ে মঙ্গলবার রাতে সেতারা বেগমের ৬টি দোকান গুটিয়ে দেয়। এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান সহ থানা পুলিশকে অবহিত করে। রায়পুর থানা পুলিশ গতকাল বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেতারা বেগমের ছেলে সেলিম রেজা সাংবাদিকদের জানান, সন্ত্রাসীরা ঈদের ছুটির আইন আদালত বন্ধের সুযোগ কাজে লাগিয়ে অন্যায়ভাবে তাদের নিকট চাঁদা দাবী করে ৬টি দোকান গুটিয়ে দিয়েছে। এর জন্য বিচার চেয়ে বৃহস্পতিবার আদালতে বিচার প্রার্থনা করবেন বলে তিনি জানান।
এ ব্যাপারে অভিযুক্ত শামছুল ইসলাম পাটওয়ারী অভিযোগ অস্বীকার করে মিডিয়ায় কোন উক্তি করবেন না বলে জানান। স্থানীয় চেয়ারম্যান নাজমূল ইসলাম মিঠু অবহিত আছেন বলে জানান।