এক শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ-দাসেরহাট আঞ্চলিক সড়কের হাজির পাড়া ইউনিয়নের বড় ভল্লবপুর এলাকায় শুক্রবার পিকআপ ভ্যানের ধাক্কায় নওশাদ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত নওশাদ বড় ভল্লবপুর এলাকার জহির উদ্দিনের ছেলে। চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, বিকেলে রাস্তা পারাপারের সময় নওশাদকে বালু ভর্তি পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।