আরএনএন ডেস্ক: গতকাল রবিবার রায়পুর সরকারি ডিগ্রি কলেজের প্রায় ৩ শত শিক্ষার্থী তাদের কলেজে জরুরীভাবে শিশক্ষক নিয়োগের দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। শিক্ষার্থীরা কলেজ হতে বের হয়ে রায়পুর শহরের ষ্টেশন রোডে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশগ্রহন করে। মানববন্ধনে অংশগ্রহনকারী শিার্থীরা জানায়, কলেজে শিক না থাকায় নিজেদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন থেকে শিক্ষক নিয়োগের দাবি জানালেও সংশিষ্ট কর্তৃপ এ ব্যাপারে কোন ব্যবস্থা নেয়নি। এ জন্য শিার্থীরা বাধ্য হয়ে শিক নিয়োগের দাবিতে মানববন্ধন করে। কলেজ অধ্যক্ষ সফিকুর রহমান জানান, শিক্ষক সংকটের কথা জানিয়ে ২০০৯ সাল থেকে চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত কলেজ কর্তৃপপক্ষ হতে অর্ধশত আবেদন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিা অধিদপ্তরের মহা-পরিচালকের বরাবর করা হয়। এরপরও কোন শিক নিয়োগ দেয়া হয়নি। বরং যারা অন্যত্র বদলী হয়ে গেছেন, সে পদগুলোও শূন্য হয়ে পড়ে আছে। কলেজে বর্তমানে ১৯টি শিক্ষক সৃষ্ট পদ রয়েছে। এরমধ্যে দীর্ঘদিন ধরে ১০টি পদ শূন্য আছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বাংলা, দর্শন, রসায়ন বিজ্ঞান ও জীব বিজ্ঞান বিভাগে কোন শিক নেই। এছাড়াও পদার্থ ও জীবন বিজ্ঞানের প্রদর্শকের পদটি গত ১৬ বছর ধরে শূন্য অবস্থায় আছে। শিক সংকটের কারনে কলেজে বর্তমানে শিক্ষা ব্যবস্থা বেহাল অবস্থায় রয়েছে।
আরএনএন/রায়পুর/আতোয়ার/২৩.১০.১১/১
