চাঁদ দেখা গেলে ৭ নভেম্বর ঈদুল আজহা

আরএনএন ডেস্ক: শুক্রবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ৭ নভেম্বর সোমবার পালিত হবে মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে আজ সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক।ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টার এ বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মপ্রতিমন্ত্রী শাহজাহান মিয়া। রাজধানীর বাইরে জেলা প্রশাসকের কার্যালয়গুলোতে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখ পালিত হয় ঈদুল আজহা। এ দিন ইসলাম ধর্মে বিশ্বাসীরা আত্মশুদ্ধি লাভে হজরত ইব্রাহিমের (আঃ) ত্যাগের মহিমা অনুসরণে পশু কোরবানি করেন। বাংলাদেশের আকামে আজ কোথাও জিলহজের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন বরাবর জানানোর অনুরোধ জাননো হয়েছে।টেলিফোন ও ফ্যাক্স নম্বরগুলো হচ্ছে ০২-৯৫৫৩৪৯৩, ০২-৯৫৫৯৬৪৩, ০২-৯৫৫৬৪০৭ ও ০২-৯৫৫৮৩৩৭ (টেলিফোন) এবং ০২-৯৫৬৩৩৯৭ (ফ্যাক্স)।