লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চরবংশী গ্রামের মিঝিবাড়ি থেকে গত বৃহস্পতিবার রাতে সাজানো ধর্ষণের ঘটনায় সহযোগিতার অপরাধে ছয় বছরের শিশু আসিয়াকে কারাবাস দিয়েছে রায়পুর থানা পুলিশ। অভিযোগ উঠেছে, পুলিশ উৎসাহী হয়ে ছয় বছরের শিশু আসিয়ার মা আসমাকে জড়িয়ে ধর্ষণের মামলা নেয়। মিঝিবাড়িতে বেড়াতে আসা চরকাচিয়া গ্রামের ১৫ বছরের কিশোরীকে বৃহস্পতিবার রাতে জসিমউদ্দিন, মাজেদা বেগম, আরাফাতের নেসা, আসমা বেগমের সহযোগিতায় বখাটে রাসেল ধর্ষণ করে। খবর পেয়ে হাজিমারা ফাঁড়ি পুলিশ কিশোরীকে উদ্ধার এবং ধর্ষক রাসেল ও তাকে সহযোগিতা করায় ছয় বছরের শিশুসহ আরও পাঁচ জনকে আটক করে পুলিশ।
