
আরএনএন: লক্ষ্মীপুর সদরের দাসেরহাট বাজারে বিএনপীদলীয় সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর গাড়িবহরে অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।সদর উপজেলার পুকুরদিয়া গ্রামের যুবদল কর্মী সাহাবুদ্দীনের শোকসভায় অংশ নিয়ে ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন এ্যানী। স্থানীয় বিএনপির দাবি,যুবলীগ নেতা সেলিম ও আজাদের নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন ভূঁইয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম শাহীন,শহর ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ ১০ জন আহত হয়েছেন। এর প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা বিএনপি শহরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে।