লক্ষ্মীপুরে ভুয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে রামগতি রোডের গুলশান প্যাথলজি থেকে শনিবার সন্ধ্যায় আল আমিন নামে একজন ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। সে সদর উপজেলার টুমচর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, অষ্টম শ্রেণী পাস করা আল আমিন গ্রাম্য ডাক্তারের প্রশিক্ষণ নিয়ে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা করে আসছে। প্রতিদিন শহরের রামগতি রোডের গুলশান প্যাথলজিতে চেম্বার করে রোগী দেখত সে। ওই প্যাথলজির চেম্বারে বসে চিকিৎসা করার সময় এক রোগী ও তার আত্মীয়স্বজন তাকে চ্যালেঞ্জ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।