লক্ষ্মীপুর প্রতিনিধি
ব্যবসায়ীর মাছ লুট ও গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় অভিযুক্ত কমলনগর থানায় কর্মরত পুলিশের এসআই সফিকুল ইসলাম ও এএসআই আশ্রাফুল ইসলামকে শনিবার সন্ধ্যায় থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। থানার ওসি মোঃ এনামুল হক খান ওই দুই কর্মকর্তার প্রত্যাহার বিষয়টি নিশ্চিত করেন।
১৫ অক্টোবর রাতে অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জনের একটি সংঘবদ্ধ দল কমলনগর উপজেলার চরফলকন গ্রামের মৎস্য ব্যবসায়ী বশির আহমদের বসতঘরে হানা দেয়। এ ঘটনায় বশির আহমদ বাদী হয়ে আদালতে মামলা করেছিলেন।
১৫ অক্টোবর রাতে অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জনের একটি সংঘবদ্ধ দল কমলনগর উপজেলার চরফলকন গ্রামের মৎস্য ব্যবসায়ী বশির আহমদের বসতঘরে হানা দেয়। এ ঘটনায় বশির আহমদ বাদী হয়ে আদালতে মামলা করেছিলেন।