রায়পুরে অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে ৮ জনকে জরিমানা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুর উপজেলার দেবীপুর গ্রামে অভিযান চালিয়ে পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ নেওয়ায় আটজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।গত বুধবার উপজেলার দেবীপুর গ্রামের খানবাড়িতে অভিযান চালিয়ে আট পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এ সময় অবৈধভাবে অন্যদের পার্শ্বসংযোগ ব্যবহার করার সুযোগ দেওয়ায় তাদের কাছ থেকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দুলাল চন্দ্র সূত্রধরেরআদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।রায়পুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জাকির হোসেন জানান, ওই গ্রামের নুরুল ইসলাম, হোসেন আহাম্মদ ও সালামত উল্যা পার্শ্ববর্তী আট পরিবারকে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করতে দেওয়ার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এ সময় গ্রাহক ও অবৈধ সংযোগ ব্যবহারকারীদের কাছ থেকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।