Home »
রামগঞ্জ উপজেলা
» রামগঞ্জে পত্রিকা অগ্নিসংযোগ,বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সভা অনুষ্ঠিত
রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ করপাডা ইউপি চেয়ারম্যানকে জডিয়ে কাল্পনিক সংবাদ প্রকাশ করা আজ বুধবার দুপুরে ইউপি কার্যালয প্রাঙ্গনে দৈনিক দিনকাল ও সকালের খবর পত্রিকায় অগ্নিসংযোগও প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়। এর পুর্বে একটি বিক্ষোভ মিছিল ইউপির কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। শ্রমিক নেতা আঃ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আঃ মতিন পাটোয়ারী,তাজুল ইসলাম,ইউপি মেম্বার বেলাল হোসেন,শাহ আলম,মোঃ সাহাজান,রুহুল আমিন কালুসহ বিভিন্ন রাজনীতি দলের নেতা,ব্যবসায়ী,সমাজ সেবক,শিক্ষক ও এলাকার সাধারন লোকজন উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীরা সাংবাদিকদের জানায়,করপাড়া ইউপির বদরপুর পালের বাড়ির হীরা লাল ও উত্তম কুমারের পরিবারের সাথে কয়েক মাস পুর্ব থেকে জেলা সিভিল আদালত ও ইউপি আদালতে সম্পত্তি সংক্রান্ত মামলা ছলে আসছে। উক্ত মামলা নিয়ে মঙ্গলবার সকালে দু‘পরিবারের মাঝে সংঘর্ষে বাধে। খবর পেয়ে ইউপির চেয়ারম্যান মজিবুল হক মজিব ৬ জন চকিদার পাঠিয়ে উভয় পরিবারের ৩ জনকে পরিষদের উপস্থিত করায়। পরিস্থিতি ভিন্নখ্যাতে প্রভাহিত হচ্ছে বুঝতে পেরে চেয়ারম্যান পুলিশকে খবর দিয়ে ৩ জনকেই সোপর্দ করলে ওসি ১৫১ ধারার ক্ষমতা বলে হীরা লালকে আটক এবং উত্তম কুমার ও পরীক্ষিত চন্দ্রকে হাসপাতালে ভর্তি করে। রাতে পরীক্ষিত চন্দ্রের স্ত্রী মলিনা রানী বাদি হয়ে ৪ জনকে আসামী করে একটি মামলা করলে পুলিশ হীরা লালকে গ্রেফতার দেখা। পত্রিকা দুটি এর কোন কিছুই না লেখে ব্যক্তি কতৃক প্রভাহিত হয়ে চেয়ারম্যানকে জডিয়ে কাল্পনিক সংবাদ প্রকাশ করে।
|
|
|
|
|