লক্ষ্মীপুর সদর সংবাদদাতাঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), লক্ষ্মীপুর এর আয়োজনে ও ইয়েস গ্র“পের পরিবেশনায় ১৮ সেপ্টেম্বর, ২০১১ তারিখে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক এর আয়োজন করে। লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন ডা: মো: সালাহউদ্দিন শরীফ ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক এর শুভ উদ্বোধন করেন। এই সময় লক্ষ্মীপুর সদর হাসপাতালের আর.এম.ও ডা: মো: নিজাম উদ্দীনসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মরত ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। ইয়েস গ্র“প সদর হাসপাতালে অবস্থান করে সেবাগ্রহীতাদের মাঝে হাসপাতালের সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও পরামর্শ প্রদানসহ প্রায় ৬০০ জন রোগীর মাঝে সদর হাসপাতালের সেবা সম্বলিত ভাজঁপত্র বিতরণ করেন। এই ভাজঁপত্র দেখে সদর হাসপাতালের অনেক সেবা গ্রহীতারা মনোযোগ সহকারে পড়তে থাকেন। তারা অভিমত প্রকাশ করেন যে, এর আগে আমরা উক্ত বিষয় সম্পর্কে কিছুই অবগত ছিলাম না। এটা আমাদের জানার জন্য এবং এই হাসপাতালে যারা সেবা নিতে আসবে তাদের জন্য অনেক উপকারে লাগবে। সেবা গ্রহীতা হিসাবে আমাদের করনীয় বিষয়গুলোও জানার সুযোগ হলো। এর আগে কোন প্রতিষ্ঠান এধরনের ভাজঁপত্র প্রচার করেনি। এছাড়া ইয়েস গ্র“প এর সদস্যবৃন্দ সদর হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ও কেবিনে গিয়ে রোগীদের হাতে হাতে ভাজঁপত্রগুলো পৌঁছে দেয় এবং সদর হাসপাতালের বিভিন্ন সেবা সম্পর্কে আলোচনা করেন। উপস্থিত জনসাধারন মনে করেন যে, এই ভাজঁপত্র প্রদান করার মাধ্যমে প্রত্যন্ত গ্রামের মানুষ লক্ষ্মীপুর সদর হাসপাতালের বিভিন্ন সেবার কত মূল্য এবং এর সেবাগুলো কোথায় পাওয়া যায় তা সম্পর্কে অবগত হতে পারবে।
