লক্ষ্মীপুরে বিদ্যুৎ স্পর্শে এক ব্যক্তির মৃত্যু

লক্ষ্মীপুর সদর সংবাদদাতাঃ লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনীর সানাউল্লাহ কেরানী বাড়িতে গতকাল রোববার বিদ্যুৎস্পর্শে মোঃ আলম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আলী নামের এক শিশু আহত হয়েছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেনারেটর চলাকালীন মোঃ আলম তার বাসায় লোহার মই দিয়ে পাটাতনে উঠতে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।