রামগঞ্জ প্রতিনিধিঃ
মেয়ে শশুর বাড়ি থেকে ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন শাহিদা বেগম (৪৮) ও মেয়ে সোনিয়া আক্তার রেনু (২০) নামের ২ জনকে আটক করার ৩ ঘন্টা পর কৌশলে শিশু সন্তান রেখে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রামগঞ্জ উপজেলার পূর্ব পানপাড়া আহম্মদ উল্যা ভূঁইয়া বাড়িতে। এই নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় লোকজন জানান, ভূঁইয়া বাড়ির মাহবুব উল্যার ছেলে ওমর ফারুকের সাথে গত ২ বছর পূর্বে লক্ষ্মীপুরের দালাল বাজারের শাহ আলমের মেয়ে সোনিয়া আক্তার রেনুর বিয়ে হয়। এর পর থেকেই সোনিয়ার মা শাহিদা বেগম মেয়েকে শশুর বাড়ি থেকে মালামাল লুট করে নিয়ে যাওয়ার প্রলোভন দিয়ে আসছিল। গতকাল শুক্রবার সকাল আনুমানিক ৯ টায় মা শাহিদা বেগম রামগঞ্জে এসে সিএনজি যোগে চুপিসারে জামাই ওমর ফারুকের ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা, ৫ ভরি ¯¦র্ণালংকার, লেপ তোষক ও বিভিন্ন মালামাল সহ মেয়ে সোনিয়া আক্তার রেনুকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে। পরে স্থানীয় মেম্বার সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত হলে মা-মেয়ে এক বছরের শিশু সন্তানকে রেখে পালিয়ে যায়।