আরএনএন ডেক্সঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট বাজারে এক ব্যবসায়ী পাওনা টাকা চাইতে গিয়ে ক্রেতার মারধোরে গুরুতর আহত হয়। খাসের হাট বাজারের রাসেল স্টোরে গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। ভূক্তভোগী রাসেল স্টোরের মালিক মোঃ রাসেল (৩৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সাংবাদিকদের জানান, চরাঞ্চলের ক্যাডার ইউসুফ মালকে বাকিতে সিগারেট না দেয়ায় প্তি হয়। পরে তার বন্ধু-বান্ধব নিয়ে দোকানে হামলা করে ভাংচুর করে। বাধা দিতে গিয়ে দোকানী রাসেল (৩৫) আহত হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
