রায়পুর সংবাদদাতাঃ রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের আলীমুদ্দিন দেওয়ান বাড়ির পুকুরে ড্রেজার মেশিনে মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিপ লোকজন আহসান উল্যা সহ তার ছেলেদের উপর হামলা চালায়। এতে আহসান উল্যা গুরুতর জখম হয়ে তার ২ সন্তান মোঃ বাচ্ছু (২০) ও আঃ করিম (১৮) রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এলাকাবাসী জানায়, আহসান উল্যা তার পুকুরে ড্রেজার মেশিনে মাটি কাটতে গেলে একই বাড়ির মৃত সোনামিয়ার ছেলে ফজর আলী দেওয়ান, তার ২ ছেলে রাজু (২৫) ও পারভেজ (২০) সহ কিছু লোকজন মিলে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরএনএন/এম পি/এগার/সে/১৪/১