আরএনএন নিউজঃ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সেচ প্রকল্পের সিআইপি’র ওয়ার্কসপ ব্যবহারের জন্য নির্ধারিত ৪০টি বাসভবন বর্তমানে অবৈধ দখলে গড়ে উঠেছে সন্ত্রাসী আখড়া। প্রতিরাতে মদ- গাঁজা সহ অসামাজিক কার্যকলাপের আড্ডারস্থল গড়ে উঠেছে। সিআইপি স্থানীয় অফিসসূত্রে জানা যায়, ওয়ার্কসপ কর্মচারীদের বাসের জন্য ৪০টি ভবন নির্মাণ করা হয়। এর মধ্যে জোনাল ওয়ার্কসপ দুইটি হচ্ছে রায়পুর ও ফরিদগঞ্জ উপজেলা সদরে। আর ইউনিট ওয়ার্কসপ গুলো হচ্ছে- রসুলগঞ্জ, হাজীমারা, হায়দরগঞ্জ, রাখালিয়া, দুর্গাদি, রামগঞ্জ, চান্দ্রা, হর্ণি, চর আলগী, ফতেহপুর ও রূপসায়। এ ভবন গুলো রতি থাকলেও সরকারি কর্মচারীদের মার- ধোর ও উচ্ছেদ করে গড়ে উঠেছে দলীয় অফিস সহ মদ জুড়ার আসর। নাম না প্রকাশের শর্তে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানান, আগে রায়পুরে এসে অফিস করতাম। অফিস চলাকালীন সময়ে অফিসের পাশের ভবনেই সন্ত্রাসীদের পিটুনীতে কয়েকজনকে আহত হতে দেখি। তাদের হাতে অস্ত্র থাকায় দেখেও মুখ খুলে বলতে পারিনি। তাদের ভয়ে অফিসে হাজির হলেও সাইডগুলোতে কাটাতে হয় অফিস সময়।
