শারদীয় দূর্গোৎসব || লক্ষ্মীপুরে ব্যাপক আয়োজন-কঠোর নিরাপত্তা

আরএনএনঃ ২ অক্টেবর ১৪ই আশ্বিন রবিবার থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। রবিবার ষষ্ঠী বিহিত পূজা সায়ং কালে দেবীর বোধন,আমন্ত্রন ও অধিবাস এর মধ্য দিয়ে শারদীয় উৎসব শুরু। সোমবার সপ্তমী, মঙ্গলবার মহা অষ্টমী, বুধবার নবমী, বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে দশমী বিহিত পূজার মধ্য দিয়ে দেবী দূর্গাকে বিসর্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি।
উৎসব উপলে লক্ষ্মীপুরে রায়পুরে ব্যাপক আয়োজন গ্রহন করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাব, পুলিশ, আনসার, গ্রাম পুলিশসহ পৌর মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান-মেম্বারা সব সময় মন্দির গুলিতে নজরদারী রাখবে।
উপজেলার সর্বমোট ৯ মন্ডপে দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। মন্ডপে-মন্ডপে চলছে শেষ সময়ের প্রস্তুত। মাটির কাজ শেষে প্রতিমাগুলিতে এখন রং লাগানোর কাজ চলছে। পূজা উপলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসব মুখর পরিবেশ থাকলেও ভালো নেই প্রতিমা তৈরীর কারিগররা। বিভিন্ন মন্ডপের কারিগরদের সাথে কথা বলে জানা যায়, প্রতিটি জিনিসের দামে আগের চেয়ে অনেক বেশী। তাই খরছও বেশী। কিšত্তু তাদেরকে বেশী টাকা দিতে রাজি হচ্ছে না মন্ডপ কমিটি। দূর্গো পূজার অন্যতম আকর্ষন হচ্ছে আলোকসজ্জা। প্রতিটি মন্দিরে সধ্যমত আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। গত বারের চেয়ে এবার আরোও আকষর্নীয় আলোকসজ্জা করা বহে বলে জানায় জগন্নাথ,মহামায়া,মদনমহন
পূজা পরিষদ, মহামায়া মন্দিরের কমিটির সদস্যরা। তারা জানায় এত টাকা খরচ করে আলোকসজ্জা করি কিন্তু সন্ধ্যার পর বিদুৎ না থাকলে আমাদের এই পরিশ্রম বৃথা যাবে।