প্রাইভেট পড়তে রাজি না হওয়ার শিক্ষকের বেধড়ক পিটুনিতে ছাত্র আহত

রামগঞ্জ প্রতিনিধিঃ প্রাইভেট পড়তে রাজি না হওয়ায় রোববার রামগঞ্জ উপজেলা পানিয়ালা উচ্চ বিদ্যালয়ে মোঃ লোকমান হোসেন (২৮) নামের সহকারী এক পাষন্ড শিক্ষকের বেধড়ক পিটুনিতে মোঃ রিয়াজ হোসেন (১৩) নামের অষ্টম শ্রেনীর এক ছাত্র মারাতœক আহত হয়েছে। মুমুর্ষ অবস্থায় রিয়াজকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সৃষ্ট ঘটনায় এলাকাবাসী সহ স্থানীয় অভিভাবক মহল পাষন্ড শিক্ষকের উপযুক্ত বিচারের দাবি জানিয়েছে।
    স্থানীয় সূত্র জানায়, গত দেড় বছর পূর্বে মোঃ লোকমান হোসেন পানিয়ালা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর বিদ্যালয়ের কয়েক জন সহকারী শিক্ষক নিয়ে যৌথভাবে বিদ্যালয়ে সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত প্রাইভেট পাড়ানোর সিদ্ধান্ত নিয়ে ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের সর্বনিন্ম ৩০০ টাকা হারে প্রাইভেট পড়তে প্রলোভন দিতে থাকে। ওই প্রলোভনে কেউ অনিহা প্রকাশ করলেই নানা অজুহাতে ওই শিক্ষার্থীর ওপর নানান নির্যাতন নেমে আসে। এরই ধারাবাহিকতায় ৮ম শ্রেণীর ছাত্র রিয়াজ হোসেনের ওপরও নানান নির্যাতন চলতে থাকে। এক পর্যায়ে রোববার পাষন্ড মাষ্টার লোকমান শ্রেণী কক্ষে প্রবেশ করেই ঠুনকো অজুহাতে সকল শিক্ষার্থীদের সামনে রিয়াজের ঘাড় ছেপে ধরে কিল ঘুষি সহ বেধড়ক পিটুনি দেয়। সাথে সাথে রিয়াজ অসুস্থ হয়ে পড়ে। সৃষ্ঠ ঘটনার জানাজানিতে অভিভাবক মহল বিদ্যালয় প্রাঙ্গনে এসে শিক্ষক লোকমানের চাকুরীচ্যুত ও বিচারের দাবিতে ক্ষোভ প্রদর্শন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিউর রহমান জানান, ঘটনাটি মর্মান্তিক। কমিটির তাৎক্ষনিক সিদ্ধান্ত ক্রমে লোকমান মাষ্টারকে সাময়িক ভাবে কাস সাচপেন্ট করা হয়েছে।
রিয়াজের পিতা হাসু মিয়া পাষন্ড লোকমান মাষ্টারের বিচারের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ জানান, বিষয়টি সেন্সিটিভ হলেও অদ্যাবধি আমাকে কেউ জানায়নি। অভিযোগ এলে কঠোর ব্যবস্থা নেব।