ক্রিকেটের 'নবাব' পতৌদি আর নেই

স্পোর্টস ডেস্কঃ পতৌদির নবাবপুত্র। ক্রিকেট মাঠে সাহসী নেতৃত্বের জন্য ডাকা হতো টাইগার পতৌদি নামে। তিনি মনসুর আলি খান পতৌদি। ভারতীয় ক্রিকেটের প্রথম যুগে আত্মপরিচয় নির্মাণে যার ভূমিকা ছিল অপরিসীম। সেই তিনিই
ফুসফুস সংক্রমণের কারণে ৭০ বছর বয়সে গতকাল দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শুধু ভারতীয় ক্রিকেটেই নয়, শোকের ছায়া নেমে আসে বলিউডেও। স্ত্রী বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর, ছেলে সাইফ আলি খান, দুই মেয়ে সোহা আর সাবা আলি খানের কারণে বলিউডেও তিনি ছিলেন প্রিয়জন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন, অয় কুমার, রাহুল বোস, নেহা ধুপিয়াসহ বলিউডের অভিনয় শিল্পীরা।
পতৌদিকে গত মাসে স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় কয়েকদিন আগে সাবেক ভারতীয় অধিনায়ককে স্থানান্তর করা হয় ইনটেনসিভ কেয়ার ইউনিটে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে বোর্ড গঠন করে সেখানে তাকে নিবিড় পর্যবেণে রাখা হয়েছিল। অতি উচ্চমাত্রায় অক্সিজেনের সাহায্যে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হয়। গত তিন মাস ধরে ফুসফুস সংক্রমণে ভুগছিলেন পতৌদি। গত চার সপ্তাহে তার অবস্থার ক্রমশ অবনতি ঘটে। শেষ পর্যায়ে ফুসফুস প্রতিস্থাপনের কথা ভেবেছিলেন চিকিৎসকরা। শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় ফুসফুস প্রতিস্থাপন করা সম্ভব হয়নি।
ভারতীয় ক্রিকেট ইতিহাসে মনসুর আলি খান পতৌদি অন্যতম সেরা অধিনায়ক। তিনিই সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক, যিনি মাত্র ২১ বছর বয়সে দলের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেন। তার নেতৃত্বেই ১৯৬৮ সালে দেশের বাইরে প্রথম সিরিজ জয় করে ভারত। প্রতিপ ছিল নিউজিল্যান্ড। পতৌদি ভারতীয় দলের পে খেলেছেন ৪৬টি টেস্ট। ক্যারিয়ারে ৩৪.৯১ গড়ে মোট রান করেছেন ২ হাজার ৭৯৩। সর্বোচ্চ স্কোর ২০৩। ক্যারিয়ারে তার সেঞ্চুরির সংখ্যা ৬টি। হাফ সেঞ্চুরি করেছেন ১৬টি। বলের আঘাতে এক চোখ নষ্ট হয়ে গেলে তার পারফরম্যান্সে ভাটা পড়ে; কিন্তু ীণদৃষ্টি নিয়েও তিনি বাঘা বাঘা বোলারের মোকাবেলা করেছেন।
ক্রিকেটের মতো টাইগার পতৌদির ব্যক্তিগত জীবনও বর্ণাঢ্য। শর্মিলা ঠাকুরের সঙ্গে প্রেম এবং বিয়ে পতৌদিকে বলিউডেও সুপারস্টার করে তুলেছিল। ষাটের দশকে বলিউড-ক্রিকেটার প্রেমের বিখ্যাত জুটিগুলোর অন্যতম ছিল এ যুগলবন্দি। পরে এ দম্পতির ছেলে সাইফ আলি খান অভিনেতা হিসেবে সুনাম অর্জন করেন। মেয়ে সোহা আলি খানও জনপ্রিয় নায়িকা।
মনসুর আলি খানের ক্রিকেট অভিষেক ১৯৬১ সালের ১৩ ডিসেম্বর। দিল্লিতে সেদিন ভারতের প্রতিপ ছিল ইংল্যান্ড। ওই সফরের তৃতীয় টেস্টেই তিনি সেঞ্চুরি করেন। তার ক্যারিয়ারসেরা স্কোরও ইংল্যান্ডের বিরুদ্ধে। দিল্লিতে অনুষ্ঠিত সে টেস্টে ২০৩ রানের অসাধারণ ইনিংস খেলেন পতৌদি। তার নেতৃত্বে ১৯৬৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিদেশের মাঠে সিরিজ জয় করে ভারত। বিদেশের মাঠে ওটাই ছিল ভারতের প্রথম সিরিজ জয়। তারা ৩-১ ব্যবধানে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। পতৌদি ১৯৭৫ সালের ২৩ জানুয়ারি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। সেদিন মুম্বাইয়ে ভারতের প্রতিপ ছিল ওয়েস্ট ইন্ডিজ। উভয় ইনিংসে পতৌদি করেছিলেন ৯ রান।