আরএনএন ডেস্কঃ লক্ষ্মীপুরের রায়পুরে গতকাল বুধবার আ’লীগের উদ্যোগে শহরে বিএনপি-জামায়াত ডাকা ইস্যুবিহীন হরতাল ‘মানিনা মানবোনা’ শ্লোগানে শহরের প্রধান প্রধান সড়কের বিক্ষোভ মিছিল প্রদণক্ষিণ করা হয। পরে প্রাইম ব্যাংকের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হোসেন চৌধুরী দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আলহাজ্ব ইসমাইল হোসেন খোকন, যুগ্ম সাধারন সম্পাদক জামশেদ কবির বাকি বিল্লাহ, আ’লীগ নেতা শহিদ উল্যা বিএসসি, কাজী গুলজার হোসেন, শাহজাহান কামাল, ইউছুফ জালাল কিসমত, দিদার হোসেন দেলু, উত্তম কুমার মাষ্টার, যুবলীগ নেতা আলমগীর হোসেন মাষ্টার, সফিকুর রহমান খান, স্বেচ্ছাসেবকলীগ নেতা সৈয়দ ইকবাল, শ্রমিকলীগ নেতা ইউছুফ আজম সিদ্দিকী, ছাত্রলীগ নেতা মারুফ বিন জাকারিয়া, মাহফুজুর রহমান মাসুদ, আবদুল্লাহ আল মামুন, রাশেদুল ইসলাম জুলহাস, রিয়াজ উদ্দিন ভূঁইয়া, মিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম রাজিম, আজাদ হোসেন রুবেল ও খোরশেদ আলম চৌধুরী প্রমুখ।
