লক্ষ্মীপুরে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে অবরোধ

লক্ষ্মীপুর সদর সংবাদদাতাঃ সড়ক দুর্ঘটনা রোধে গতি নিয়ন্ত্রণ বাঁধ (স্পিডব্রেকার) নির্মাণের দাবিতে মঙ্গলবার লক্ষ্মীপুর-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাদৈয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সামনে কাঠের গুঁড়ি ফেলে এবং অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে  বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের এ কর্মসূচি পালিত হয়। পরে স্থানীয় প্রশাসন (স্পিডব্রেকার) নির্মাণের আশ্বাস দিলে  বিক্ষোভকারীরা  অবরোধ তুলে নেয়।