আরএনএন নিউজঃ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নির্বাচিত সদস্যদের বিরুদ্ধে পরাজিতদের অপপ্রচারের প্রতিবাদে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে (আজ) রোববার জেলা ইউনিট কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ারুল হক মাষ্টার বলেন, নির্বাচিত বর্তমান জেলা ইউনিট মুক্তিযোদ্ধাদের উন্নয়নে স্বচ্ছতার সাথে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। এতে ঈর্ষান্বিত হয়ে নির্বাচনে পরাজিত প্রার্থীরা হীন স্বার্থ চরিতার্থ করার জন্য নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ডেপুটি কমান্ডার কাজল কান্তি দাস, দপ্তর কমান্ডার আলী আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা মনা বাকশাল সহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। উল্লেখ্য, সম্প্রতি জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের পরাজিত প্রার্থীরা বর্তমান ইউনিট কমান্ডের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও বিভিন্ন অনিয়ম দূর্ণীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে।
