রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জের চৌধুরী বাজারের ৩ ব্যক্তিকে অপহরণের ঘটনায় ডাকাতি উল্লেখ করে সাংবাদিকদের দিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের বিরুদ্ধে থানা রোডস্থ দৈনিক বাংলার মুকুল পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লুৎফর রহমান,আঃ মমিন পাটোয়ারী,আক্কাস তপাদার লিখিত ভাবে জানায়,৬ সেপ্টেম্বর কয়েকটি জাতীয় দৈনিকে রামগঞ্জে ৩ ডাকাতকে গনপিটুনী শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। মুলত ৪ সেপ্টেম্বর ৩ বন্ধু সুলতান মজুমদার,মোরশেদ তপাদর, সোহাগ পাটোয়ারী পশ্চিম বিঘা জমির খা হাজী বাড়িতে বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান শেষে বাড়ি ফিরার সময় পুর্ব শত্র“তার জের ধরে ঐ তিন বন্ধুকে ফরিদগঞ্জ থানার বৈছাতরী গ্রামের হেলাল ও তার বাহিনী চৌধুরী বাজার চৌরাস্তা থেকে অপহরন করে কমিউনিটি খ্লিনিকের একটি রুমে আটকিয়ে রাখে। বিষয়টি ইউপির চেয়ারম্যান আঃ করিম মাস্টারকে জানালে চেয়ারম্যান পুলিশ পাঠায়। পুলিশ ৩ জনকে উদ্ধার করে থানা হেফাজতে রেখে পরের দিন ফরিদগঞ্জ থানা মামলা থাকায় ফরিদগঞ্জ পুলিশের নিকট সোর্পদ করে।
