রামগঞ্জে ভিক্ষুকের সম্পত্তি দখল


আরএনএন ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উদনপাড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে  ভিক্ষুক মোসাম্মত ফুল বানুর সম্পত্তির উপর বহুতল ভবন নির্মাণ অব্যাহত রেখেছে ভূমিদস্যু সিরাজুল ইসলাম। এ নিয়ে সুশীল সমাজ ও এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার উদনপাড়া মৌজার জেলা জরিপী ৬২/৬৩ খতিয়ানের ৩২০১ নং হেবা দলিল মুলে ২০ শতাংশ সম্পত্তির মালিক হয় ফুলবানু। ফুলবানু ভিক্ষা করে সন্তানদের নিয়ে ওই সম্পত্তির উপর দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। কয়েক মাস যাবত বাড়ির ভূমিদস্যু সিরাজুল ইসলাম উক্ত সম্পত্তি দখলের অপতৎপরতা চালায়। এতে ফুল বানু আদালতে মিছ মামলা-৭৯/২০১১ নং দায়ের করলে সিরাজুল ইসলাম ক্ষিপ্ত হয়ে কয়েক সন্ত্রাসীদের পাহারা বসিয়ে প্রকাশ্য দিবালোকে সম্পত্তির সকল গাছ পালা কেটে বহুতল পাকা ভবন নির্মাণ কাজ শুরু করে। বিষয়টি আদালতকে অবহিত করলে বিজ্ঞ আদালত উক্ত সস্পত্তির উপর নিষেধাজ্ঞা জারী করে। কিন্তু ভূমিদস্যু সিরাজুল ইসলাম উক্ত নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখে।